সে আমার ঘর হাজার বছরের
কতদূর কত পথ ক্লান্ত হয়ে আসি
পাখিদের গান শোনা হয়নি কতদিন
একদণ্ড শুধু পৌঁছতে চাই ।
দেখি পাহাড়েরা সারে সারে জেগে ওঠে
তবু আকাশ বড় একা
মেঘেরাও কোনদিন তার ভাগ দিতে শেখেনি
বৃষ্টির মত করে ঝরে যেতে চায়
ঠিক যেমন করে চোখের আলিঙ্গনেও
চোখের আশ মেটে না
ঝরে পরে পথ থেকে পথে
পাহাড় ছাড়িয়েও নদীর সিমানায়
পাহাড় ছাড়িয়েও নদীর সিমানায়
এমন ও করে চেয়ে থাকা যায়!
দিনের পরে রাত বয়ে যায়
পাহাড় নদী ছাড়িয়ে মৃত্যুপুরিও পাড় হয়ে আসি
থেকে যায় ছাই মাখা হাত
প্রতিদন ভালবেসে যারা ব্যঙ্গ করে
আমি অন্ধকারে বারে বারে পথ ভুলে যাই
এরপরেও জানি এ ক্লান্তি ক্লান্তিতো নয়
কতটুকু পুড়ে গেলে কতটুকু
হিসেবে যে ঘর বেধে রাখে
সে ঘর ষোলোআনা
সেখানে কোনদিন ফিরানো যায় না
শুধু পৌঁছতে হয়
কতদূর কত পথ ক্লান্ত হয়ে আসি
পাখিদের গান শোনা হয়নি কতদিন
একদণ্ড শুধু পৌঁছতে চাই ।
সে আমার ঘর হাজার বছরের
…………………………………...।।
----------মানবেন্দ্রনাথ
----------মানবেন্দ্রনাথ
৮/৫/২০২০
No comments:
Post a Comment