আজ এক পশলা বৃষ্টি আসলে ভালো হয়।
কে যেনও দরজায় কড়া নাড়ে, আহা আর কতো
সানাইএর সুরে ভেসে গেছে চৌমাথা...
কোন দিন শুনেছ পিচ রাস্তায় নখের থাবা…?
আমরন ধর্মঘট মিলেমিশেও বাঁচাতে পারে না ভাঙা থালা
পাথরের সাথে বিকিয়ে দিয়েছে যা শেষ সম্বল -ওইতো ফুটো আনা ।
যার মুখ আগুনের মত পুড়েছে, তবু গান ধরেছে মুখে
তাকে শান দিতে ভালো লাগে……
আর্তনাদ! এক ট্রাক লোহা এনে, পিটিয়ে পাঁচিল করে দেয়।
শুধু সংসার ছাড়া । পুতুলের বিয়ে দেয়…।
বারুদের ছাই লেগে থাকে সাড়া গায়।
কে যেনও দরজায় কড়া নাড়ে, আহা আর কতো
সানাইএর সুরে ভেসে গেছে চৌমাথা...
আজ এক পশলা বৃষ্টি আসলে ভালো হয়।
No comments:
Post a Comment