Saturday, May 28, 2022

 ।। একটি অনুগল্প ।।


ক্রমাগত কিছু শব্দ ঘুরেফিরে আসছে । এই শহরে পথ হাটতে হাটতে ভাবনায় ডুবে যায় শোভন । কবে যে কোথায় রেখে গেছে জানা অভিমান, তাই ইচ্ছে করেই রাস্তা আর বদলায় না।


দু'দিকে গাছের পাতাগুলো এখনো বৃষ্টি ছুঁয়ে দেখেনি, ঘোর রৌদ্রে পুড়ে গেছে যেনো অর্ধেক পৃথিবী । চোখ ঝলসে যাওয়া একদল কুকুর কোন অসুখে ঠিক চলে যায় উল্টো পথে, যেখানে কোনও উচ্ছিষ্টও নেই । ফেরিওয়ালাও এখানে  ক্লান্ত মুখে ভুল সুরে হাঁক ডাকে । নাবিকেরা এখানেতো  কতকাল ধরেই পথিক ।


কে গান গায় ? কে বাঁশি বাজায় ?


এই শহরে রাত নেই, ছায়া নেই 

শহর পেরিয়ে নদীর কাছে যাওয়ার প্রশ্নতো নেই ই


ক্রমাগত কিছু শব্দ বারবার তার কানে ঘুরেফিরে আসছে


একদিন এই শহরেও  ম্যাগনোলিয়া ফুটতো .........



২৯/০৫/২০২২