যে তিথিতে যাও, নিজেকে জত্ন নিও
Tuesday, July 5, 2022
Tuesday, June 28, 2022
Saturday, May 28, 2022
।। একটি অনুগল্প ।।
ক্রমাগত কিছু শব্দ ঘুরেফিরে আসছে । এই শহরে পথ হাটতে হাটতে ভাবনায় ডুবে যায় শোভন । কবে যে কোথায় রেখে গেছে জানা অভিমান, তাই ইচ্ছে করেই রাস্তা আর বদলায় না।
দু'দিকে গাছের পাতাগুলো এখনো বৃষ্টি ছুঁয়ে দেখেনি, ঘোর রৌদ্রে পুড়ে গেছে যেনো অর্ধেক পৃথিবী । চোখ ঝলসে যাওয়া একদল কুকুর কোন অসুখে ঠিক চলে যায় উল্টো পথে, যেখানে কোনও উচ্ছিষ্টও নেই । ফেরিওয়ালাও এখানে ক্লান্ত মুখে ভুল সুরে হাঁক ডাকে । নাবিকেরা এখানেতো কতকাল ধরেই পথিক ।
কে গান গায় ? কে বাঁশি বাজায় ?
এই শহরে রাত নেই, ছায়া নেই
শহর পেরিয়ে নদীর কাছে যাওয়ার প্রশ্নতো নেই ই
ক্রমাগত কিছু শব্দ বারবার তার কানে ঘুরেফিরে আসছে
একদিন এই শহরেও ম্যাগনোলিয়া ফুটতো .........
২৯/০৫/২০২২
Monday, February 28, 2022
তারা পাখীর নীড়ের মতো করে তিলে তিলে কুটির বেঁধেছে
তাদের ঘর এখন সমুদ্রের তটে; এখন প্রতিদিন তারা
সুর বাঁধে পরন্ত বেলায় । কিছু পাখী, কিছু জন পায়ে হাটা,
আর হাওয়া হাওয়া করে উড়ে বেড়ানো কেশ, এসব ছেড়েও
তাদের চোখ থাকে অমলিনের আয়নায়; পরন্ত সূর্যের লাল টুকটুকে
চোখ আরামের মত, তারা দেখে - এতো লাবন্য, এতো মায়া …...।
তারা এখন এতো মাছেভাতে নয়, মাঝে সাজে রান্না হয়, আর ছলে যা হয়
কুটির-কোণ থেকে কান পাতলে খিল খিল শোনা যায়-
শালি; অন্যমুখে - ইস লজ্জা ছাড়া......
তারা সন্ধ্যাকে দুহাত ভরে আমন্ত্রণ করে; প্রদীপ জ্বলে ওঠে ঘরে ,
একজন কিছু একটা বই পড়ে, অন্যজন থাকে গল্পের ছলে; অতঃপর
মধ্য রাতে ঘুম নেই, খোলাকাশে তারার সাথে গল্প জমে।
এভাবেই ঘুমে অঘুমে সকাল হয় ,শুরু হয় এবার নতুন দিনের থালা খোঁজা - হিরন্ময়--
থালাতে চোখ দু জোড়া পাতা; নতুন দিনে আবার তারা মুখশ্রী আয়না খোঁজে ;
বুকে আচর কেটে কেটে দিনের কোণে আবার আনে রাত ;
তখন আকাশবাণীও কি চিরন্তন ঝরে-
এ কেমন বিঁধিল প্রেম, নয়নে নয়ন ঝরে, নিশিতে নিশিথ মেলে
মন- মৃগয়া ফেরে ঘরে, তবুও হয়না খেলা সাড়া ।।
Sunday, January 9, 2022
Saturday, May 30, 2020
১)তোমার নাম কেউ কোনদিন ডাকেনি -
তুমি জন্মেছ, ঠিক পরেই
ঝর এসে তোমাকে
মৃত্যুর কাছে টেনে এনেছে
-তুমি মৃত্যুতে অবশেষে পেয়েছ তোমার জন্মদাগ।
২)তুমি হেরে যেতে যেতে ঠিক জিতে যাও -
দ্বিধাহীনভাবে নিজেকে ভেঙ্গে টুকরো করে
অপরকে চিনিয়ে রাখো
যেন যুদ্ধটা কেবলি তোমার
-তুমি ক্রমেই গাছ হয়ে উঠ।
৩) তোমার মাটির ঘর, মাটির শরীরে ভাঙ্গন ধরেনা -
সমগ্র দ্বীপ কুঁড়িয়ে কুঁড়িয়ে
অশরীরী পিণ্ড মুখে তুলে নিলে
তোমার নরম বুক বিঁধে শক্ত হয়ে উঠে
- তোমার চোখের কাছে এসে ঝর থেমে যায়।
Subscribe to:
Posts (Atom)