Monday, February 28, 2022

তারা পাখীর নীড়ের মতো করে তিলে তিলে কুটির বেঁধেছে
তাদের ঘর এখন সমুদ্রের তটে; এখন প্রতিদিন তারা
সুর বাঁধে পরন্ত বেলায় । কিছু পাখী, কিছু জন পায়ে হাটা,
আর হাওয়া হাওয়া করে উড়ে বেড়ানো কেশ, এসব ছেড়েও
তাদের চোখ থাকে অমলিনের আয়নায়; পরন্ত সূর্যের লাল টুকটুকে
চোখ আরামের মত, তারা দেখে - এতো লাবন্য, এতো মায়া …...।
তারা এখন এতো মাছেভাতে নয়, মাঝে সাজে রান্না হয়, আর ছলে যা হয়
কুটির-কোণ থেকে কান পাতলে খিল খিল শোনা যায়-

শালি; অন্যমুখে - ইস লজ্জা ছাড়া......

তারা সন্ধ্যাকে দুহাত ভরে আমন্ত্রণ করে; প্রদীপ জ্বলে ওঠে ঘরে ,
একজন কিছু একটা বই পড়ে, অন্যজন থাকে গল্পের ছলে; অতঃপর
মধ্য রাতে ঘুম নেই, খোলাকাশে তারার সাথে গল্প জমে।

এভাবেই ঘুমে অঘুমে সকাল হয় ,শুরু হয় এবার নতুন দিনের থালা খোঁজা - হিরন্ময়--
থালাতে চোখ দু জোড়া পাতা; নতুন দিনে আবার তারা মুখশ্রী আয়না খোঁজে ;
বুকে আচর কেটে কেটে দিনের কোণে আবার আনে রাত ;

তখন আকাশবাণীও কি চিরন্তন ঝরে-

এ কেমন বিঁধিল প্রেম, নয়নে নয়ন ঝরে, নিশিতে নিশিথ মেলে
মন- মৃগয়া ফেরে ঘরে, তবুও হয়না খেলা সাড়া ।।

No comments:

Post a Comment