বৃষ্টি এসেছিলো, মুখমুখি তবু বসা হয় নি...
ডাকপিয়ন বলেছিল- ওইদিন ঘুমিও না বাবু
সেতারে আঙ্গুল ছুয়ে ভোর আনবে সে...
বিনিময়- শুধু চোখের খাঁদে চোখ ফেলে রাখা।।
কতো গান, কতো ছন্দ পাথরের বুকে তুল্লে তুমি--
খানিকটা জঙ্গল শহরে রেখে গেছে কেউ
সেখানেই কবে যে ঘুম পাড়িয়ে রেখে গেছে.....।।
No comments:
Post a Comment